ঋগ্বেদ ৬।৬১ (সরস্বতী সূক্তম্)
ঋষিঃ - ভরদ্বাজো বার্হস্পত্যঃ ॥ দেবতা সরস্বতী ॥ ছন্দঃ - নিবৃজ্জগতী ॥ স্বরঃ - নিষাদঃ ॥
[বৈদিক বাঙ্ময়ে 'সরস্বতী' নামের বিভিন্ন অর্থ রয়েছে, যেমন— নারী (যোষা বৈ সরস্বতী বৃষা পুষা; শত০ ২।৫।১।১১), গৌ (সরস্বতী হি গৌ; শত০ ১৪।২।১।৭), নদী প্রভৃতি। এর মধ্যে অন্যতম একটি অর্থ হচ্ছে 'বাণী'। শতপথ ব্রাহ্মণ অনুসারে বাণীর একটি নাম সরস্বতী (বাগ্বৈ সরস্বতী; শত০২।৫।৪।৬)। এছাড়া নিঘন্টুতে বাণীর ৫৭টি নামের মধ্যে একটি নাম সরস্বতী (সরস্বতী ইতি বাঙ্নামানি, নিঘন্টু ১।১১)। মহর্ষি যাস্ক তাঁর নিরুক্তে সরস্বতী শব্দের দুটি অর্থ করেছেন— “তত্র সরস্বতীত্যেতথ্য নদীবদ্দেবতাবচ্চ; নিরুক্ত০ ২।২৩” অর্থাৎ সরস্বতী' এই নাম ৫৭টি বাঙনামসমূহের মধ্যে অন্যতম। কিন্তু এমন বৈদিক মন্ত্র আছে, যেখানে সরস্বতী শব্দের প্রয়োগ হয়েছে-'নদী' ও 'দেবতা' অর্থে। এছাড়াও (নিরুক্ত ৯।২৬) এ বলা হয়েছে— “সরস্বতী সর ইত্যুদকনাম সর্ত্তেস্তদ্বতী” অর্থাৎ গত্যর্থক ‘সৃ’ ধাতু থেকে ‘সরস্’ শব্দ নিষ্পন্ন-সরঃ (জল) গতিবিশিষ্ট। মহর্ষি দয়ানন্দ সরস্বতী তাঁর ‘সত্যার্থ প্রকাশ’ গ্রন্থে ‘সরস্বতী’ নামের ব্যুৎপত্তি এইপ্রকার করেছেন— “সরো জ্ঞানং বিদ্যত্বেস্যা অসৌ সরস্বতী” অর্থাৎ যাঁর মধ্যে জ্ঞান বিদ্যমান তার নাম 'সরস্বতী']
ই॒য়ম॑দদাদ্রভ॒সমৃ॑ণ॒চ্যুতং॒ দিবো॑দাসং বধ্র্য॒শ্বায়॑ দা॒শুষে॑।
যা শশ্ব॑ন্তমাচ॒খাদা॑ব॒সং প॒ণিং তা তে॑ দা॒ত্রাণি॑ তবি॒ষা স॑রস্বতি ॥১॥
পদার্থ— (ইয়ম্) এই বাণী (বধ্র্যশ্বায়) নিজের ইন্দ্রিয়রূপ অশ্বগুলিকে সংযমকারী (দাশুষে) জ্ঞানদাতা বিদ্বানকে (ঋণ-চ্যুতম্) ঋণ থেকে মুক্ত করেন এবং (দিবোদাসম্) জ্ঞানের প্রকাশ দানকারী (রভসম্) কার্যসাধক বল ও জ্ঞান (অদদাৎ) প্রদান করেন এবং (যা) যিনি (শশ্বন্তম্) অনাদি কাল থেকে বিদ্যমান, নিত্য (অবসম্) জ্ঞান, রক্ষা, বল এবং (পণিম্) ব্যবহারিক কাজে দক্ষ পুরুষকে (আচখাদ্) সুপ্রতিষ্ঠিত করে দেন। হে (সরস্বতি) উৎকৃষ্ট জ্ঞানসমৃদ্ধ বাণী! (তে) তোমার (তবিষা) উত্তম (তা দাত্রাণি) সেই সেই বহু দান বিদ্যমান।
সরলার্থ— এই বাণী সংযমশীল জ্ঞানদাতা বিদ্বান পুরুষকে সব ধরনের ঋণ থেকে মুক্ত করেন, তিনি জ্ঞানের প্রকাশ দান করেন এবং কার্য সম্পন্ন করার জন্য বল ও জ্ঞান প্রদান করেন। যিনি শাশ্বত, যাঁর মধ্যে জ্ঞান, রক্ষা ও বল আছে এবং যিনি জীবনের ব্যবহারিক কাজে দক্ষ, তাঁকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেন। হে উৎকৃষ্ট জ্ঞানময় বাণী! তোমার মধ্যেই এই সব বহু উত্তম দান বিদ্যমান।
ই॒য়ং শুষ্মে॑ভির্বিস॒খাই॑বারুজ॒ৎসানু॑ গিরী॒ণাং ত॑বি॒ষেভি॑রূ॒র্মিভিঃ॑।
পা॒রা॒ব॒ত॒ঘ্নীমব॑সে সুবৃ॒ক্তিভিঃ॒ সর॑স্বতী॒মা বি॑বাসেম ধী॒তিভিঃ॑ ॥২॥
পদার্থ— (ইয়ম্) এই (বাণী) বাণী (শুষ্মেভিঃ) বলযুক্ত (তবিষেভিঃ) প্রবল (ঊর্মিভিঃ) তরঙ্গযুক্ত উল্লাস দ্বারা (গিরীণাম্) স্তোত্র অথবা বাণীর প্রয়োগকারী বিদ্বান পুরুষদের (সানু) লভ্য জ্ঞানকে (অরুজৎ) ভেঙ্গে উন্মুক্ত করে দেন। (পারাবতঘ্নীম্) পরম পদে পৌঁছে দিতে সক্ষম (সরস্বতীম্) প্রশস্ত জ্ঞানসমৃদ্ধ বেদ বাণীকে (সু-বৃক্তিভিঃ) উত্তম মলিনতানাশক ও পাপশোধক (ধীতিভিঃ) অধ্যয়ন প্রভৃতি কর্মের মাধ্যমে (আ বিবাসেম) আমরা যেন ভালভাবে সেবন করি, তার নিরন্তর অনুশীলন করি।
সরলার্থ— এই বাণী বলযুক্ত ও প্রবল, আনন্দময় তরঙ্গের দ্বারা বিদ্বান পুরুষের জ্ঞানকে উন্মুক্ত করে দেন। যে বেদ বাণী মানুষকে পরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে ও মলিনতা নাশ করে, সেই জ্ঞানসমৃদ্ধ বাণীকে আমরা যেন শুদ্ধ চিন্তা, স্তোত্র ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি এবং নিরন্তর চর্চা করি।
সর॑স্বতি দেব॒নিদো॒ নি ব॑র্হয় প্র॒জাং বিশ্ব॑স্য॒ বৃস॑য়স্য মা॒য়িনঃ॑।
উ॒ত ক্ষি॒তিভ্যো॒ঽবনী॑রবিন্দো বি॒ষমে॑ভ্যো অস্রবো বাজিনীবতি ॥৩॥
পদার্থ— হে (সরস্বতি) হে বাণী! তুমি (দেব-নিদঃ) বিদ্বানগণ ও পরমেশ্বরের নিন্দাকারী ব্যক্তিদের (নি বর্হয়) দূর করে দাও (বৃসয়স্য) সংশয় ও সন্দেহ পোষণকারী (বিশ্বস্য) সকল (মায়িনঃ) প্রজ্ঞাবান পুরুষের (প্রজাম্) প্রজা, শিষ্য প্রভৃতিকে (অবিন্দঃ) প্রাপ্ত করো (উত) এবং (ক্ষিতিভ্যঃ) পৃথিবীতে বসবাসকারী মানুষের কল্যাণের জন্য (অবনীঃ) নদীর ন্যায় সুরক্ষিত ভূমিসমূহকে (অবিন্দঃ) প্রাপ্ত করাও। হে (বাজিনীবতি) জ্ঞানযুক্ত বিদ্যায় সমৃদ্ধ বাণী! তুমি (এভ্যঃ) এই সকলের জন্য (বিষম্) মলিনতাশোধক জলের ন্যায় বিবিধ পাপের সম্পূর্ণ বিনাশকারী জ্ঞানকে (অস্রবঃ) প্রবাহিত করো।
সরলার্থ— হে বাণী! যারা বিদ্বান ও পরমেশ্বরের নিন্দা করে, তাদের তুমি দূরে সরিয়ে দাও, সংশয়শীল এবং সকল প্রজ্ঞাবান পুরুষের প্রজা ও শিষ্যদের তুমি গ্রহণ করো। পৃথিবীতে বসবাসকারী মানুষের কল্যাণের জন্য নদীর মতো সুরক্ষিত ভূমি দান করো। হে জ্ঞানসমৃদ্ধ বাণী! এই সকল মানুষের জন্য তুমি পবিত্র জলের ন্যায় পাপনাশক জ্ঞান প্রবাহিত করো।
প্র ণো॑ দে॒বী সর॑স্বতী॒ বাজে॑ভির্বা॒জিনী॑বতী। ধী॒নাম॑বি॒ত্র্য॑বতু ॥৪॥
পদার্থ— (দেবী) বিদুষী (সরস্বতী) উৎকৃষ্ট জ্ঞানসম্পন্না নারী (বাজেভিঃ) জ্ঞান ও শক্তিসমূহ দ্বারা (বাজিনীবতী) বিদ্যায় সমৃদ্ধ হয়ে (ধীনাম্) উৎকৃষ্ট বুদ্ধি ও কর্মসমূহের (অবিত্রী) আলোকপ্রদায়িনী হয়ে (নঃ প্র অবতু) আমাদের নিকট আগমন করুন।
সরলার্থ— বিদুষী উত্তম জ্ঞানসম্পন্ন নারী জ্ঞান ও বলসমূহ দ্বারা বিদ্যায় সমৃদ্ধ হয়ে উৎকৃষ্ট বুদ্ধি ও কর্মসমূহের রক্ষাকারী ও আলোকপ্রদাত্রী হয়ে আমাদের নিকট আগমন করুন।
যস্ত্বা॑ দেবি সরস্বত্যুপব্রূ॒তে ধনে॑ হি॒তে। ইন্দ্রং॒ ন বৃ॑ত্র॒তূর্যে॑ ॥৫॥
পদার্থ— হে (দেবি) জ্ঞানদাত্রী! (সরস্বতি) উত্তম জ্ঞানে সম্পন্ন মহাভাগে! যেমন (বৃত্র-তূর্যে ইন্দ্রং ন) মেঘ বিদীর্ণ করতে বিদ্যুৎ যেমন কার্যকারী হয় তদ্রূপ (যঃ) যে পুরুষ (ত্বা) তোমাকে (হিতে ধনে) কল্যাণকর ধন লাভের উদ্দেশ্যে (উপবৃতে) আহ্বান করে, তুমি সেই পুরুষকে (ধীনাম্ অবিত্রী) বুদ্ধিসমূহের পালনকারিণী হয়ে (প্র অবতু) প্রাপ্ত হও, অনুগ্রহ কর।
সরলার্থ— হে জ্ঞানদাত্রী! উত্তম জ্ঞানে সম্পন্ন মহাভাগে! যেমন মেঘ ভেদ করার কাজে বিদ্যুৎ শক্তিশালীভাবে কাজ করে, তেমনই যে ব্যক্তি কল্যাণকর সম্পদ ও মঙ্গল লাভের জন্য তোমাকে আহ্বান করে তুমি তার বুদ্ধির পালণকারিণী হয়ে অনুগ্রহ করো
ত্বং দে॑বি সরস্ব॒ত্যবা॒ বাজে॑ষু বাজিনি। রদা॑ পূ॒ষেব॑ নঃ স॒নিম্ ॥৬॥
পদার্থ— হে (দেবী) মনোহর স্বভাবসম্পন্ন, প্রিয় (সরস্বতি) বিদুষী! হে (বাজিনী) উত্তম, জ্ঞানবতী, অন্নদাত্রী! বলবতী! তুমি (বাজেষু) বলযুক্ত সংগ্রাম প্রভৃতি এবং জ্ঞানযুক্ত অধ্যয়নাদি সময়েও (নঃ সনিম্) আমাদের প্রদানযোগ্য আমাদের বৃত্তি ও বিচারক্ষম বুদ্ধিকে (পূষা) ভূমি অথবা পোষক স্বামীর ন্যায়ই (অব) পালন করে (রদ) দান কর।
সরলার্থ— হে মনোহর স্বভাবসম্পন্ন, প্রিয় বিদুষী তুমি উত্তম জ্ঞানবতী, অন্নদাত্রী! সংগ্রাম,অধ্যয়নের মতো কঠিন সময়েও তুমি আমাদের বৃত্তি ও বিচারক্ষম বুদ্ধিকে পোষণ ও রক্ষা করো, যেমন একজন পোষক স্বামী তার পরিবারকে পালণ করে।
উ॒ত স্যা নঃ॒ সর॑স্বতী ঘো॒রা হির॑ণ্যবর্তনিঃ। বৃ॒ত্র॒ঘ্নী ব॑ষ্টি সুষ্টু॒তিম্ ॥৭॥
পদার্থ— (উৎ) এবং (স্যা) সেই (নঃ) আমাদের (সরস্বতী) বেদবাণী, (ঘোরা) দুষ্টদের ভীতিসঞ্চারকারী, (হিরণ্য-বর্ত্তনিঃ) হিতকর ও প্রিয় পথের উপদেশদাত্রী, (বৃত্র-ঘ্নী) অজ্ঞানতারূপ বিঘ্ন বিনাশকারী, (সু-স্তুতিম্ দষ্টি) সর্বদা উত্তম উপদেশ প্রদানের ইচ্ছা করেন।
সরলার্থ— আমাদের সেই বেদবাণী, যিনি দুষ্টদের মনে ভীতির সঞ্চার করেন এবং মানুষের কল্যাণ ও সঠিক পথের শিক্ষা দেন, যিনি অজ্ঞানতারূপ সমস্ত প্রতিবন্ধকতা নাশ করেন এবং যিনি সর্বদা উত্তম ও কল্যাণকর উপদেশ প্রদানের ইচ্ছা করেন।
যস্যা॑ অন॒ন্তো অহ্রু॑তস্ত্বে॒ষশ্চ॑রি॒ষ্ণুর॑র্ণ॒বঃ। অম॒শ্চর॑তি॒ রোরু॑বৎ ॥৮॥
পদার্থ— (যস্যাঃ) যে বাণীর (অনন্তঃ) অনন্ত (অমঃ) সর্বব্যাপী জ্ঞান (অহূতঃ) কুটিলতাহীন, সরল (ত্বেষঃ) দীপ্তিযুক্ত (চরিষ্ণুঃ) বিস্তারশীল (অর্ণবঃ) সমুদ্রের ন্যায় মহান (রোরুবৎ) শব্দ করতে করতে উপদেশরূপে (চরতি) গুরুর কাছে থেকে শিষ্যের নিকট উপদেশরূপে গমন করেন [সেই বেদবাণী সকলের অনুশীলনের যোগ্য]
সরলার্থ— যে বাণীর জ্ঞান অনন্ত ও সর্বত্র বিস্তৃত, যা সম্পূর্ণ সরল ও কুটিলতামুক্ত, দীপ্তিময় ও ক্রমাগত বিস্তারশীল, সমুদ্রের ন্যায় গভীর ও মহান—সে বাণী শব্দের মাধ্যমে উপদেশরূপে গুরুর কাছ থেকে শিষ্যের নিকট প্রবাহিত হয়। এমন বেদবাণী সকল মানুষের জন্য অনুশীলন ও চর্চার উপযুক্ত।
সা নো॒ বিশ্বা॒ অতি॒ দ্বিষঃ॒ স্বসৄ॑র॒ন্যা ঋ॒তাব॑রী। অত॒ন্নহে॑ব॒ সূর্যঃ॑ ॥৯॥
পদার্থ— (অহা ইব সূর্যঃ) যেমন সূর্য দিনসমূহ অতিক্রম করে এগিয়ে যায়, ঠিক তেমনই (সা) সেই (ঋতাবরী) সত্যজ্ঞানসমৃদ্ধ শ্রেষ্ঠ বাণী (অন্যাঃ) অন্যান্য (স্বসুঃ) স্বয়ং উপস্থিত হওয়া (নঃ) আমাদের (দ্বিষঃ) শত্রু, বিদ্বেষ বা অপ্রীতিযুক্ত ভাবসমূহকে (অতি অতন্) পার করিয়ে দিন।
সরলার্থ— যেমন সূর্য দিনসমূহ অতিক্রম করে এগিয়ে যায়, তেমনই সত্যজ্ঞানসমৃদ্ধ শ্রেষ্ঠ বাণী আমাদের পথে বাধা হয়ে থাকা শত্রুতা, বিদ্বেষ ও অপ্রীতির সকল ভাব অতিক্রম করিয়ে আমাদের এগিয়ে নিয়ে যান।
উ॒ত নঃ॑ প্রি॒য়া প্রি॒য়াসু॑ স॒প্তস্ব॑সা॒ সুজু॑ষ্টা। সর॑স্বতী॒ স্তোম্যা॑ ভূৎ ॥১০॥
পদার্থ— (উত) এবং (সরস্বতী) উত্তম জ্ঞানে পরিপূর্ণ বাণী (সপ্ত-স্বসা) সপ্তছন্দবিশিষ্ট, (সু-জুষ্টা) সুখপূর্বক সেবিত, (প্রিয়াসু) সর্বদা প্রিয় এমন প্রবৃত্তিসমূহের মধ্যেও (নঃ প্রিয়া) আমাদের নিকট অতি প্রিয় হওয়ায় (স্তোম্যা ভূৎ) স্তবনযোগ্য হন।
সরলার্থ— উত্তম জ্ঞানে পরিপূর্ণ বাণী, যিনি সপ্তছন্দে বিভূষিত এবং আনন্দের সঙ্গে সাধকগণ কর্তৃক সেবিত, তিনি মানুষের সকল প্রিয় ও কল্যাণকর প্রবৃত্তির মধ্যেও বিশেষভাবে আমাদের অতি প্রিয়। এজন্য সেই পবিত্র বাণী সর্বদা স্তবন ও প্রশংসার যোগ্য।
আ॒প॒প্রুষী॒ পার্থি॑বান্যু॒রু রজো॑ অ॒ন্তরি॑ক্ষম্। সর॑স্বতী নি॒দস্পা॑তু ॥১১॥
পদার্থ— (সরস্বতী) উত্তম জ্ঞানসমৃদ্ধ বিদ্যারূপা সরস্বতী (পার্থিবানি) পৃথিবীতে বিদিত সকল পদার্থে, (রজঃ) কণিকা, পরমাণু তথা সকল লোকসমূহে এবং (অন্তরিক্ষম্) অন্তরীক্ষেও (আপপ্রুষী) সর্বত্র ব্যাপ্ত হয়ে রয়েছেন। সেই জ্ঞানময়ী প্রভুর শক্তি (নিদঃ) নিন্দাকারীদের থেকে (পাতু) আমাদের রক্ষা করুন।
সরলার্থ— উত্তম জ্ঞানে পরিপূর্ণ বিদ্যারূপা সরস্বতী পৃথিবীর সকল বস্তুতে, অতি সূক্ষ্ম কণিকা ও পরমাণুতে, সব লোক ও অন্তরীক্ষ জুড়ে সর্বত্র বিরাজমান। সেই জ্ঞানময়ী পরমেশ্বরের শক্তি যেন আমাদের নিন্দাকারী ও অকল্যাণকামীদের থেকে রক্ষা করেন।
ত্রি॒ষ॒ধস্থা॑ স॒প্তধা॑তুঃ॒ পঞ্চ॑ জা॒তা ব॒র্ধয়॑ন্তী। বাজে॑বাজে॒ হব্যা॑ ভূৎ ॥১২॥
পদার্থ— যে বাণী (ত্রি-সধস্থা) নাভি, বক্ষ ও কণ্ঠ—এই তিন স্থানেই একসঙ্গে বিরাজমান; যে (সপ্ত-ধাতুঃ) রক্ত, মেদ, মাংস, অস্থি, চর্বি, মজ্জা ও শুক্র—এই সাত ধাতুকে ধারণযোগ্য হয়ে (জাত) উৎপন্ন হওয়া (পঞ্চ) পাঁচটি জ্ঞানেন্দ্রিয়কে (বর্ধয়ন্তী) বৃদ্ধি করে এবং (বাজে বাজে) জ্ঞান, বল ও ঐশ্বর্যের প্রত্যেক কার্যে (হব্যা ভূৎ) স্তুতি করার যোগ্য। [বেদময়ী এই বাণী সাত ছন্দ দ্বারা ধারণযোগ্য হওয়ায় সপ্ত ধাতু এবং ব্রাহ্মণাদি ও নিষাদ—এই পাঁচ শ্রেণীকেও বৃদ্ধি করে। প্রত্যেক অবসরে তিনি ঈশ্বর-স্ততির যোগ্য।]
সরলার্থ— যে বাণী নাভি, বক্ষ ও কণ্ঠ—এই তিন স্থানে বিরাজমান; যে বাণী শরীরের সাত ধাতুকে আশ্রয় করে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়কে বিকশিত করেন; এই বাণী জ্ঞান, শক্তি ও ঐশ্বর্যের সকল কাজে সহায়ক এবং সর্বদা স্তুতির যোগ্য।
প্র যা ম॑হি॒ম্না ম॒হিনা॑সু॒ চেকি॑তে দ্যু॒ম্নেভি॑র॒ন্যা অ॒পসা॑ম॒পস্ত॑মা।
রথ॑ইব বৃহ॒তী বি॒ভ্বনে॑ কৃ॒তোপ॒স্তুত্যা॑ চিকি॒তুষা॒ সর॑স্বতী ॥১৩॥
পদার্থ— (য়া) যে বাণী, (মহিম্না) নিজের মহৎ সামর্থ্য বা জ্ঞানের কারণে (মহিনা) পূজনীয়; যিনি (অপ্সু) এই সকলের মধ্যেই (দ্যুম্নেভিঃ) যশ বা জ্ঞানময় প্রকাশ দ্বারা (অন্যাঃ) অন্যান্য প্রজাকেও (চেকিতে) জ্ঞানসম্পন্ন করেন। এবং (অপসাম্) কর্মনিষ্ঠ বিদ্বানদের মধ্যেও (অপস্তমা) সর্বোত্তম কর্মোপদেশ প্রদানকারী; যে (রথঃ) রথসদৃশ বা মহান আকাশের ন্যায় (বৃহতী) অত্যন্ত বৃহৎ—সেই বেদবাণী (বিভ্বনে) সর্বব্যাপী পরব্রহ্মের স্তব করার জন্যই (কৃতা) প্রকাশিত হয়েছে। যা (চিকিতুষা) বিদ্বান পুরুষের দ্বারা (উপস্তুত্যা) উপাসনার সময়েও পরমেশ্বরের স্তুতির যোগ্য হয়—সেই (সরস্বতী) বেদবাণী সদা পূজ্য।
সরলার্থ— যে বাণী নিজের মহান শক্তি ও জ্ঞানের কারণে পূজনীয়, তিনি সর্বত্র বিরাজমান জ্ঞানময় আলোর দ্বারা সকল মানুষকে আলোকিত ও জ্ঞানবান করেন। কর্মে নিষ্ঠাবান বিদ্বানদের মাঝেও তিনি শ্রেষ্ঠ কর্মের উপদেশ প্রদান করেন। এই বাণী অত্যন্ত মহৎ ও বিশাল, সর্বব্যাপী পরব্রহ্মের স্তব করার উদ্দেশ্যেই প্রকাশিত। যা বিদ্বান ব্যক্তির উপাসনার সময়েও পরমেশ্বরের স্তুতির যোগ্য—এই বেদবাণী চিরকাল পূজনীয়।
সর॑স্বত্য॒ভি নো॑ নেষি॒ বস্যো॒ মাপ॑ স্ফরীঃ॒ পয়॑সা॒ মা ন॒ আ ধ॑ক্।
জু॒ষস্ব॑ নঃ স॒খ্যা বে॒শ্যা॑ চ॒ মা ত্বৎক্ষেত্রা॒ণ্যর॑ণানি গন্ম ॥১৪॥
পদার্থ— হে (সরস্বতি) উত্তম জ্ঞানে সমৃদ্ধ বেদবাণী! হে প্রভু! তুমি (নঃ) আমাদেরকে (বস্যঃ) অতি সমৃদ্ধ ঐশ্বর্য (অভিনেষি) লাভ করাও। (মা অপ স্ফরীঃ) আমাদের বিনাশ কোরো না। (পয়সা) পুষ্টিদায়ক জ্ঞানের দ্বারা (নঃ) আমাদেরকে (মা আধক্) সামান্যও দগ্ধ বা সন্তপ্ত হতে দিও না। (বেশ্যা) প্রবেশযোগ্য হয়ে (সখ্যা) বন্ধুভাবের সঙ্গে (নঃ জুষস্ব) আমাদেরকে প্রেমপূর্বক গ্রহণ করো। (ত্বৎ) তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা যেন (অরণানি) অরমনীয়, দুঃখদায়ক (ক্ষেত্রাণি) ক্ষেত্র বা দেহসমূহে (মা গন্ম) গমন না করি, তীর্যক দেহে ভ্রষ্ট না হই।
সরলার্থ— হে সরস্বতী—উত্তম জ্ঞানসমৃদ্ধ বেদবাণী! আমাদেরকে পরিপূর্ণ ঐশ্বর্য ও কল্যাণ দান করো। আমাদের ধ্বংস বা বিপদের পথে নিও না। পুষ্টিদায়ক ও আলোকিত জ্ঞানের দ্বারা আমাদের দুঃখ, সন্তাপ থেকে রক্ষা করো। বন্ধুর মতো স্নেহভরে আমাদের গ্রহণ করো এবং তোমার কৃপা থেকে বিচ্ছিন্ন করে দিও না। আমরা যেন কখনো অশুভ, দুঃখময় বা নীচ অবস্থায় পতিত না হই।
- ঋগ্বেদ ৬।৬১ (সরস্বতী সূক্তম্)
ঋষিঃ - ভরদ্বাজো বার্হস্পত্যঃ ॥ দেবতা সরস্বতী ॥ ছন্দঃ - নিবৃজ্জগতী ॥ স্বরঃ - নিষাদঃ ॥
ই॒য়ম॑দদাদ্রভ॒সমৃ॑ণ॒চ্যুতং॒ দিবো॑দাসং বধ্র্য॒শ্বায়॑ দা॒শুষে॑ ।
যা শশ্ব॑ন্তমাচ॒খাদা॑ব॒সং প॒ণিং তা তে॑ দা॒ত্রাণি॑ তবি॒ষা স॑রস্বতি ॥ ৬.০৬১.০১
ই॒য়ং শুষ্মে॑ভির্বিস॒খা ই॑বারুজ॒ৎসানু॑ গিরী॒ণাং ত॑বি॒ষেভি॑রূ॒র্মিভিঃ॑ ।
পা॒রা॒ব॒ত॒ঘ্নীমব॑সে সুবৃ॒ক্তিভিঃ॒ সর॑স্বতী॒মা বি॑বাসেম ধী॒তিভিঃ॑ ॥ ৬.০৬১.০২
সর॑স্বতি দেব॒নিদো॒ নি ব॑র্হয় প্র॒জাং বিশ্ব॑স্য॒ বৃস॑য়স্য মা॒য়িনঃ॑ ।
উ॒ত ক্ষি॒তিভ্যো॒ঽবনী॑রবিন্দো বি॒ষমে॑ভ্যো অস্রবো বাজিনীবতি ॥ ৬.০৬১.০৩
প্র ণো॑ দে॒বী সর॑স্বতী॒ বাজে॑ভির্বা॒জিনী॑বতী ।
ধী॒নাম॑বি॒ত্র্য॑বতু ॥ ৬.০৬১.০৪
যস্ত্বা॑ দেবি সরস্বত্যুপব্রূ॒তে ধনে॑ হি॒তে ।
ইন্দ্রং॒ ন বৃ॑ত্র॒তূর্যে॑ ॥ ৬.০৬১.০৫
ত্বং দে॑বি সরস্ব॒ত্যবা॒ বাজে॑ষু বাজিনি ।
রদা॑ পূ॒ষেব॑ নঃ স॒নিম্ ॥ ৬.০৬১.০৬
উ॒ত স্যা নঃ॒ সর॑স্বতী ঘো॒রা হির॑ণ্যবর্তনিঃ ।
বৃ॒ত্র॒ঘ্নী ব॑ষ্টি সুষ্টু॒তিম্ ॥ ৬.০৬১.০৭
যস্যা॑ অন॒ন্তো অহ্রু॑তস্ত্বে॒ষশ্চ॑রি॒ষ্ণুর॑র্ণ॒বঃ ।
অম॒শ্চর॑তি॒ রোরু॑বৎ ॥ ৬.০৬১.০৮
সা নো॒ বিশ্বা॒ অতি॒ দ্বিষঃ॒ স্বসৄ॑র॒ন্যা ঋ॒তাব॑রী ।
অত॒ন্নহে॑ব॒ সূর্যঃ॑ ॥ ৬.০৬১.০৯
উ॒ত নঃ॑ প্রি॒য়া প্রি॒য়াসু॑ স॒প্তস্ব॑সা॒ সুজু॑ষ্টা ।
সর॑স্বতী॒ স্তোম্যা॑ ভূৎ ॥ ৬.০৬১.১০
আ॒প॒প্রুষী॒ পার্থি॑বান্যু॒রু রজো॑ অ॒ন্তরি॑ক্ষম্ ।
সর॑স্বতী নি॒দস্পা॑তু ॥ ৬.০৬১.১১
ত্রি॒ষ॒ধস্থা॑ স॒প্তধা॑তুঃ॒ পঞ্চ॑ জা॒তা ব॒র্ধয়॑ন্তী ।
বাজে॑বাজে॒ হব্যা॑ ভূৎ ॥ ৬.০৬১.১২
প্র যা ম॑হি॒ম্না ম॒হিনা॑সু॒ চেকি॑তে দ্যু॒ম্নেভি॑র॒ন্যা অ॒পসা॑ম॒পস্ত॑মা ।
রথ॑ ইব বৃহ॒তী বি॒ভ্বনে॑ কৃ॒তোপ॒স্তুত্যা॑ চিকি॒তুষা॒ সর॑স্বতী ॥ ৬.০৬১.১৩
সর॑স্বত্য॒ভি নো॑ নেষি॒ বস্যো॒ মাপ॑ স্ফরীঃ॒ পয়॑সা॒ মা ন॒ আ ধ॑ক্ ।
জু॒ষস্ব॑ নঃ স॒খ্যা বে॒শ্যা॑ চ॒ মা ত্বৎক্ষেত্রা॒ণ্যর॑ণানি গন্ম ॥ ৬.০৬১.১৪

0 মন্তব্য(গুলি)